Hili Balika Madrsha Markazut Tarbiyah Lil Banatil Muslimah

🌟 মুহ্তামিম ও প্রধান শিক্ষক 🌟

হাফেজ মাওলানা মুফতি হারুনূর রশিদ (১৫/০৮/১৯৯৪)  একজন দ্বীনি শিক্ষাবিদ ও ইসলামী শিক্ষাসেবক। তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম,বাংলাহিলি,হাকিমপুর,দিনাজপুর থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

এরপর তিনি ঢাকার মারকাযুল ফিকরিল ইসলামী,বসুন্ধরা,ভাটারা থেকে দাওরায়ে হাদিস এবং ইফতা (তাখাসসুস ফিল ফিকহ) সম্পন্ন করেন।

বর্তমানে তিনি “মারকাযুত তারবিয়্যাহ লিল বানাতিল মুসলিমাহ্ ” বাংলাহিলি,হাকিমপুর,দিনাজপুর-এর মুহ্তামিম ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত চার বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দ্বীনি শিক্ষা, চরিত্র গঠন এবং কন্যাশিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানে কুরআন,হাদিস,ফিকহ,ইসলামী আদব-আখলাক এবং প্রয়োজনীয় সাধারণ শিক্ষার সমন্বয়ে এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যা ছাত্রীদেরকে আদর্শ মুসলিমাহ হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়।

তিনি বিশ্বাস করেন,“ আজকের সুশিক্ষিত ও দ্বীনদার কন্যাই আগামী দিনের আদর্শ মা, আদর্শ পরিবার ও আদর্শ সমাজের ভিত্তি।” এই লক্ষ্যকে সামনে রেখে তিনি শিক্ষা,তারবিয়্যাহ্ ও নৈতিকতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আল্লাহ তায়ালার নিকট তাঁর দোয়া-এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে যেতে পারে এবং উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম হয়ে থাকে। আমীন