Hili Balika Madrasha Markazut Tarbiyah Lil Banatil Muslimah

🌟 মুহ্তামিম ও প্রধান শিক্ষক 🌟

 

হাফেজ মাওলানা মুফতি হারুনূর রশিদ (জন্ম:১৫/০৮/১৯৯৪)  একজন দ্বীনি শিক্ষাবিদ ও ইসলামী শিক্ষাসেবক। তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম,বাংলাহিলি,হাকিমপুর,দিনাজপুর থেকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি ভারতের বিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদরাসায় দ্বীনি শিক্ষা লাভ করেন, যেখানে তিনি জামাতে কাফিয়া ও শরহে জামী অধ্যয়ন করেন। এরপর তিনি ঢাকার বসুন্ধরা, ভাটারায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামী থেকে দাওরায়ে হাদিস এবং ইফতা (তাখাসসুস ফিল ফিকহ) সম্পন্ন করেন।

বর্তমানে তিনি “মারকাযুত তারবিয়্যাহ লিল বানাতিল মুসলিমাহ্ ” বাংলাহিলি,হাকিমপুর,দিনাজপুর-এর মুহ্তামিম ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত চার বছর ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দ্বীনি শিক্ষা, চরিত্র গঠন এবং কন্যাশিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানে কুরআন,হাদিস,ফিকহ,ইসলামী আদব-আখলাক এবং প্রয়োজনীয় সাধারণ শিক্ষার সমন্বয়ে এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা চলছে, যা ছাত্রীদেরকে আদর্শ মুসলিমাহ হিসেবে গড়ে তুলতে সহায়ক হয়।

তিনি বিশ্বাস করেন,“ আজকের সুশিক্ষিত ও দ্বীনদার কন্যাই আগামী দিনের আদর্শ মা, আদর্শ পরিবার ও আদর্শ সমাজের ভিত্তি।” এই লক্ষ্যকে সামনে রেখে তিনি শিক্ষা,তারবিয়্যাহ্ ও নৈতিকতা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আল্লাহ তায়ালার নিকট তাঁর দোয়া-এই প্রতিষ্ঠান যেন কিয়ামত পর্যন্ত কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে যেতে পারে এবং উম্মাহর জন্য কল্যাণের মাধ্যম হয়ে থাকে। আমীন